প্রশ্নোত্তর গুনাহ্‌গার (ফাসেক) লোকের পিছনে নামায পড়া কি জায়েয?

Joined
Jun 29, 2025
Threads
4,846
Comments
0
Reactions
39,235
প্রত্যেক মুসলিম ব্যক্তি- যদিও সে কিছু কিছু গুনাহ্‌র কাজে লিপ্ত থাকে- তার পিছনে নামায আদায় করা জায়েয ও নামায বিশুদ্ধ। এটাই বিশুদ্ধ মত। কিন্তু নিঃসন্দেহে পরহেজগার ও বাহ্যিকভাবে পরিশুদ্ধ লোকের পিছনে নামায আদায় করা উত্তম। ঐ গুনাহ্‌গার ব্যক্তির পাপ সমূহ যদি এমন পর্যায়ের হয় যা ইসলাম ভঙ্গকারী, তাহলে তার পিছে নামায আদায় করা বৈধ হবে না। কেননা তার নিজের নামাযই তো বিশুদ্ধ নয়। কেননা উক্ত পাপের কারণে সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে গেছে। অতএব ইমামের নামায যদি বিশুদ্ধ না হয়, তবে তার কি অনুসরণ করা যায়? তখন তো ইমাম ছাড়াই ইমামের অনুসরণের নিয়ত করা হল।
সূত্র: ফাতাওয়া আরকানুল ইসলাম। লেখক: শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)।
 
Similar content Most view View more
Back
Top