উসূলুল হাদিস খবরে মুতাওয়াতির (متواتر) ও মুতাওয়াতির হাদীস কি?

Abu Umar

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
669
Comments
1,236
Solutions
17
Reactions
8,192
খবরে মুতাওয়াতির متواتر হল সেই হাদীস, যার বর্ণনাকারী অসংখ্য ও এত বেশি হয় যে, তাদের সকলের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব।

খবরে মুতাওয়াতির এর শর্তাবলী
১। এর বর্ণনাকারীর সংখ্যা অনেক হতে হবে। (কমপক্ষে ১০ জন)​
২। এই সংখ্যাধিক্য সনদের সকল স্তরে বর্তমান থাকতে হবে।​
৩। বর্ণনাকারীদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব হবে।​
(যেমন তারা বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নাগরিক হবেন অথবা ভিন্ন ভিন্ন মযহাবের হবেন ইত্যাদি।)​
৪। তাঁদের খবর হবে ইন্দ্রিয়গ্রাহ্য। যেমন তারা বলবেন, 'আমরা শুনেছি, আমরা বলেছি, আমরা স্পর্শ বা অনুভব করেছি ইত্যাদি​

খবরে মুতাওয়াতির এর মান
এ খবর নিশ্চিত জ্ঞান দান করবে। সে ক্ষেত্রে তা দৃঢ়ভাবে বিশ্বাস করতে কোন মানুষ দ্বিধা করবে না এবং তার বর্ণনাকারীর অবস্থা জানারও প্রয়োজন পড়বেনা।

খবরে মুতাওয়াতির এর উদাহরণ
যেমন কুরআন, পাঁচ ওয়াক্তের সালাত সম্পর্কিত হাদীস। অনেকে বলেছেন, এর উদাহরণে খুব কম সংখ্যকই হাদীস পাওয়া যায়। তার মধ্যে হওযের হাদীস, মোজার উপর মাসাহ করার হাদীস, হাদীস প্রচার করার হাদীস ইত্যাদি।

মুতাওয়াতির হাদীসের প্রকারভেদ
১। মুতাওয়াতির লাফযী। অর্থাৎ, যার শব্দ ও অর্থ মুতাওয়াতির।​
উদাহরণ: “যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃত মিথ্যা বলে, সে যেন নিজের বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়।” (বুখারী ১১০ ৬১৯৭, মুসলিম ৪নং)

হাদীসটিকে সত্তরাধিক সাহাবী বর্ণনা করেছেন এবং তার অবশিষ্ট সনদের স্তরসমূহেও সংখ্যাধিকা বর্তমান।

২। মুতাওয়াতির মা'নাবী। অর্থাৎ, যার অর্থ মুতাওয়াতির, শব্দ নয়।​
উদাহরণ: দুআতে দুই হাত তোলার হাদীস। এ ব্যাপারে প্রায় ১০০টি হাদীস বর্ণিত আছে যে, নবী ﷺ বিভিন্ন সময়ে দুআ করতে 'রফয়ে য়্যাদাইন করেছেন। সুতরাং হাদীসের সকল সূত্র একত্রিত হয়ে মুতাওয়াতির মা'নাবী হয়ে যায়।


শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল মাদানী।​
 
Last edited:
Similar content Most view View more
Back
Top