হাদিস ও হাদিসের ব্যাখ্যা কোন মুসলিমের সাথে হাসিমুখে কথা বলা সৎ আমলের অন্তর্ভূক্ত

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,160
Comments
1,352
Solutions
1
Reactions
13,026
আবু যার রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তুমি কোন ভাল আমলকেই তুচ্ছ জ্ঞান করবে না, যদিও সেই আমলটি হয় তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা, আর যখন তুমি ঝোল (এর তরকারী) রান্না করবে, তখন তাতে পানি একটু বেশি দিবে এবং সেখান থেকে তোমার প্রতিবেশীকে কিছু দিবে।”

[সহীহ মুসলিম: ২৬২৬; ইবনু মাজাহ: ৩৩৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৮৯; তিরমিযী: ১৮৩৩; ইবনু হিব্বান: ৫২৪ (হাদিসবিডি)]

হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫২৪।)
 
Back
Top