সালাত কুনূতের দুআর শেষে মুখে হাত বুলানো

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,383
দুই হাত তুলে কুনূতের (অনুরূপ যে কোন) দুআর শেষে মুখে হাত বুলানো সুন্নত নয়। কেননা, এ ব্যাপারে বর্ণিত সমস্ত হাদীস যয়ীফ।[1] আর যয়ীফ হাদীস দ্বারা কোন সুন্নত প্রমাণ করা আমাদের জন্য সম্ভব নয়। তাই অনেক উলামা পরিষ্কারভাবে এ কাজকে বিদআত বলেছেন।[2]

মাজমূ’ নামক কিতাবে ইমাম নওবী ইয্য্ বিন আব্দুস সালামের সাথে একমত হয়ে বলেন, (দুআর শেষে মুখে হাত বুলানো) মুস্তাহাব নয়। ইয্য্ বিন আব্দুস সালাম বলেছেন, ‘জাহেল ছাড়া এ কাজ কেউ করে না।’

এতদ্ব্যতীত এ কাজ বিধেয় না হওয়ার সমর্থনকারী আরো দলীল এই যে, হাত তুলে দুআ করার কথা বহু হাদীসেই এসেছে; কিন্তু কোন হাদীসে দুআর শেষে মুখে হাত বুলানোর কথা উল্লেখ হয়নি। আর তার মানেই হল, ইন শাআল্লাহ- হাত বুলানোর সপক্ষের হাদীসগুলি মুনকার (সহীহ-বিরোধী), বিধায় তা বিধেয় নয়।[3]


[1] (দ্রঃ ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮১, আশ্শারহুল মুমতে’ ৪/৫৫)
[2] (দ্রঃ ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮২, মু’জামুল বিদা’ ৩২২পৃঃ)
[3] (ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮২)


রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী​
 
Back
Top