প্রশ্নোত্তর কিয়ামতে মানুষকে তাঁর মায়ের নাম ধরে ডাকা হবে, নাকি বাপের নাম ধরে?

Joined
Jun 29, 2025
Threads
4,856
Comments
0
Reactions
59,513
প্রশ্নঃ কিয়ামতে মানুষকে তাঁর মায়ের নাম ধরে ডাকা হবে, নাকি বাপের নাম ধরে?


উত্তরঃ কিয়ামতে মানুষকে তাঁর বাপের নাম ধরে ডাকা হবে। যেমন হাদিসে এ কথা স্পষ্টভাবে এসেছে। ৪৪


তাছাড়া নবী (সঃ) বলেন, “আল্লাহ যখন পূর্বেকার ও পরেকার সকল মানুষকে কিয়ামতের দিন সমবেত করবেন, তখন প্রত্যেক (প্রতিশ্রুতি ভঙ্গকারী) প্রতারকের জন্য একটি করে পতাকা উড্ডয়ন করা হবে, আর বলা হবে, ‘এ হল অমুক (লোকের) পুত্র অমুক (লোকের) প্রতারনা।’ ৪৫ পক্ষান্তরে মায়ের নাম ধরে ডাকার হাদিস সহীহ নয়। ৪৬


৪৪ (আবূ দাঊদ) ৪৫ (মুসলিম ১৭৩৫ নং, ইবনে হিব্বান, বাইহাকী) ৪৬ (আলবানী, সিঃ যয়ীফাহ ৪৩৩ নং)


সূত্রঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top