ওহে দা'ঈগণ! তোমাদের দাওয়াতে সাড়াদানকারীর সংখ্যা কম দেখে নিজেদের দূর্বল ও বিফল ভেবো না।

  • Thread starter Thread starter Yiakub Abul Kalam
  • Start date Start date
Y

Yiakub Abul Kalam

Guest

শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ বলেনঃ

ওহে দা'ঈগণ! তোমাদের দাওয়াতে সাড়াদানকারীর সংখ্যা কম দেখে নিজেদের দূর্বল ও বিফল ভেবো না।
কারণ, আল্লাহর দিকে দাওয়াতের মর্যাদা ও দুনিয়া আখিরাতে দা'ঈদের উঁচু মাকামের বিষয়টা তো সাড়াদানকারীর সংখ্যা নির্ভর নয়।

(ঐ যে দেখ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "[কিয়ামতের দিন] কোনো নবী আসবেন, অথচ তাঁর সাথে কেউই থাকবে না!!" অর্থাৎ, তিনি দাওয়াত দিয়েছেন বটে, তবে কেউ তাঁর দাওয়াতে সাড়া দেয়নি। তদুপরিও তিনি নবী হিসেবেই জীবিত ছিলেন, নবী হিসেবেই মৃত্যু বরণ করেছেন এবং নবী হয়েই পুনরুত্থিত হবেন।

শাইখের টুইটার থেকে
 
Back
Top