প্রশ্নোত্তর এক স্থানে দান করার নিয়ত করার পর অন্য স্থানে দান করার নিয়ত করা যাবে কি?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,148
দানকৃত সম্পদ হস্তান্তর করার পূর্বে নিয়ত পরিবর্তন করা যাবে (ইবনু কুদামাহ, মুগনী ৩/১৮৭; বাহুতী, কাশশাফুল কেনা‘ ২/২৯৮)। তবে হস্তান্তর হয়ে গেলে নিয়ত পরিবর্তন করা যাবে না (ফাৎহুল বারী ৫/২৩৫)।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, দান করে ফেরত নেওয়া বমি করে বমি খাওয়ার ন্যায় (আবুদাঊদ হা/৩৫৩৯)। ওমর (রাঃ) বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য বা সাধারণ ছাদাক্বা হিসাবে দান করল, সে যেন তা ফিরিয়ে না নেয়’ (মুওয়াত্ত্বা মালেক হা/৪২; ইরওয়া হা/১৬১৩)।

আত তাহরীক
 
Similar content Most view View more
Back
Top