পবিত্রতা একটি বিশেষ মাসআলা

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,173
Comments
1,365
Solutions
1
Reactions
13,208
যদি কোনো ব্যক্তির শরীর, কাপড় অথবা সালাতের স্থানে নাজাসাত লেগে থাকে এবং সালাতের ভেতর অথবা সালাত শেষে সে ব্যক্তি তা জানতে পারে অথবা তার স্মরণ হয়, তা হলে এ ক্ষেত্রে তিনটি অবস্থা হতে পারে। যথা :

১) সালাতের ভেতর নাজাসাতের বিষয়টি জানতে পারলে যদি কাপড় না খুলেই নাজাসাত দূর করা সম্ভব হয়, তা হলে সালাতরত অবস্থায় নাজাসাত দূর করবে এবং সালাত চালিয়ে যাবে। সে ক্ষেত্রে তার সালাত শুদ্ধ হবে এবং নাজাসাত দূর করার পূর্বে যতটুকু সালাত আদায় করেছিল, সেটুকুও শুদ্ধ হবে।
২) সালাতের ভেতর নাজাসাতের বিষয়টি জানার পর যদি নাজাসাত দূর করতে হলে কাপড় খুলতে হয়, তা হলে সালাত থেকে বের হয়ে যেতে হবে এবং নাজাসাত দূর করে পুনরায় সম্পূর্ণ সালাত আদায় করতে হবে।
৩) সালাত শেষে নাজাসাতের বিষয়টি জানতে পারলে বিশুদ্ধ অভিমত হলো সালাত শুদ্ধ হয়ে যাবে এবং পুনরায় সালাত আদায় করতে হবে না।

উক্ত মাসআলা সম্পর্কে আবূ সা'ঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন,

একদিন রাসূলুল্লাহ ﷺ আমাদের নিয়ে সালাত পড়লেন। সালাতের কোনো এক পর্যায়ে তিনি তাঁর জুতাদ্বয় খুলে ফেললেন এবং বাঁয়ে রাখলেন। লোকেরা যখন তা দেখল, তারাও তাদের জুতাগুলো খুলে ফেলল। সালাত শেষ হলে নবী ﷺ বললেন, “তোমরা কেন জুতা খুলেছ?” তারা বললেন, আপনাকে জুতা খুলতে দেখে আমরা খুলে ফেললাম। রাসুলুল্লাহ ﷺ তখন বললেন, “জিবরীল আমাকে এসে জানাল যে, জুতাদ্বয়ে নাপাকী রয়েছে; তাই আমি খুলে ফেললাম। তোমাদের কেউ মাসজিদে এলে সে যেন জুতার দিকে ভালো করে দেখে নেয়। তাতে কোনো নাপাকী দেখতে পেলে যেন তা মুছে ফেলে এবং সালাত পড়ে।” [আল-মুসনাদ, হাদীস নং ১১৮৭৭; সহীহ (মাকতাবা শামেলা)]


উৎস: 'ফিকহুত তাহারাত' বই; পৃ: ৩৪-৩৫, লেখক- শাইখ ড. মানজুরে ইলাহী, (তাইবাহ একাডেমি)
 
Similar content Most view View more
Back
Top