আকিদা ঈমান বৃদ্ধির কারণগুলো কী কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,160
Comments
1,352
Solutions
1
Reactions
13,026
ঈমান বৃদ্ধির কারণগুলো :

প্রথম কারণ :

আল্লাহ্‌কে তার নাম ও গুণসমূহসহ জানা। নিঃসন্দেহে মানুষ আল্লাহ্‌কে যতবেশি জানবে, তাঁর নাম ও গুণগুলোকে যতবেশি জানবে; ততই তাঁর ঈমান বৃদ্ধি পাবে। এ কারণে আপনি দেখবেন যে সকল আলেম আল্লাহ্‌র নাম ও গুণাবলী জানেন এই দিক থেকে তাদের ঈমান যারা তাঁর নাম ও গুণগুলো জানেন না তাদের চেয়ে শক্তিশালী।

দ্বিতীয় কারণ :

আল্লাহ্‌র সৃষ্টিগত নিদর্শন ও শরয়ি নিদর্শনগুলো নিয়ে চিন্তাভাবনা করা। কেননা মানুষ যখনই আল্লাহ্‌র সৃষ্টিগত নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করবে তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ্‌ তাআলা বলেন:

“আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে। এবং তোমাদের নিজেদের মধ্যেও। তবুও তোমরা কি (ভেবে) দেখবে না?” [সূরা যারিয়াত, আয়াত: ২০–২১]

এ সংক্রান্ত আয়াত অনেক। অর্থাৎ মানুষ এই মহাবিশ্ব নিয়ে চিন্তাভাবনা করার মাধ্যম যে তার ঈমান বাড়ে সেটি প্রমাণকারী আয়াত।

তৃতীয় কারণ :

অধিক ইবাদত। কারণ ব্যক্তির নেক আমল যত বাড়বে তার ঈমান ততবেশি বাড়বে; সেই ইবাদত বাচনিক হোক কিংবা কর্মগত হোক। যিকির ঈমানকে পরিমাণগত ও গুণগত দিক থেকে বৃদ্ধি করে। অনুরুপভাবে নামায, রোযা ও হজ্জ পরিমাণগত ও গুণগত দিক থেকে ঈমানকে বৃদ্ধি করে।

— islamqa.info, fatwa no. 10776
 
Similar content Most view View more
Back
Top