প্রশ্নোত্তর ইবাদত বলতে কি বুঝায়?

Joined
Jun 29, 2025
Threads
4,851
Comments
0
Reactions
60,505
প্রশ্ন : ইবাদত বলতে কি বুঝায়?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


ইবাদত একটি ব্যাপক বিষয়। ইসলামি আকিদা, আল্লাহর পছন্দনীয় প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও কাজ, সব কিছু এর অন্তর্ভুক্ত। যেমন : দোয়া, নামায, বিনয়, তাকওয়া ইত্যাদি।


আল্লাহ তাআলা বলেন :


قُلْ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَا وَمَمَاتِيْ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ


"বলুন : আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য।" সূরা আল-আন'আম : ৬২


রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আল্লাহ তাআলা বলেছেন :


"আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি, তার চেয়ে অধিক প্রিয় কোনো জিনিসের মাধ্যমে বান্দা আমার সান্নিধ্য লাভ করতে পারেনি। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে।"(হাদীসে ক্বদসী - বুখারী)


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


লেখক : শায়খ মুহাম্মাদ জামীল যাইনু
অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রব আফ্ ফান
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top