প্রশ্নোত্তর আহলুল ক্বিবলা বা কিবলাপন্থী করা?

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
50,826
প্রশ্নঃ আহলুল ক্বিবলা বা কিবলাপন্থী করা?


উত্তর: তারা নিজেদেরকে মুসলিম দাবী করে, ক্বিবলামুখী হয়, যথানিয়মে সময়মত আমাদের মতই সালাত সম্পন্ন করে, কুরআনকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করে এবং তারা কোনো প্রকার অতিরঞ্জিত করে না। মহান আল্লাহ যা হারাম করেছেন তারা তা হালাল করে না কিংবা মহান আল্লাহ তাঁর কিতাব এবং রসূলের সুন্নাতে যা হালাল করেছেন তারা তা হারাম করে না। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:


«مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ المُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ مَا عَلَى المُسْلِمِ»


‘‘যে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত হক্ব কোনো মা‘বুদ নেই, আর আমাদের কেবলার দিকে ফিরে সালাত আদায় করে, আমাদের মতই সালাত আদায় করে; সে মুসলিম হিসেবে গণ্য হবে। অতঃপর আমরা যা পাব সেও তা পাবে এবং আমাদের উপর যা প্রয়োগ হবে তার উপরও সমভাবে তা প্রয়োগ হবে’’। (বুখারী, হাদীস নং ৩৯৩)


সূত্রঃ প্রশ্নোত্তরে তাওহীদ
লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী
 
Similar content Most view View more
Back
Top