উত্তর: তারা নিজেদেরকে মুসলিম দাবী করে, ক্বিবলামুখী হয়, যথানিয়মে সময়মত আমাদের মতই সালাত সম্পন্ন করে, কুরআনকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করে এবং তারা কোনো প্রকার অতিরঞ্জিত করে না। মহান আল্লাহ যা হারাম করেছেন তারা তা হালাল করে না কিংবা মহান আল্লাহ তাঁর কিতাব এবং রসূলের সুন্নাতে যা হালাল করেছেন তারা তা হারাম করে না। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
‘‘যে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত হক্ব কোনো মা‘বুদ নেই, আর আমাদের কেবলার দিকে ফিরে সালাত আদায় করে, আমাদের মতই সালাত আদায় করে; সে মুসলিম হিসেবে গণ্য হবে। অতঃপর আমরা যা পাব সেও তা পাবে এবং আমাদের উপর যা প্রয়োগ হবে তার উপরও সমভাবে তা প্রয়োগ হবে’’। (বুখারী, হাদীস নং ৩৯৩)[1]
«مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ المُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ مَا عَلَى المُسْلِمِ»
‘‘যে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত হক্ব কোনো মা‘বুদ নেই, আর আমাদের কেবলার দিকে ফিরে সালাত আদায় করে, আমাদের মতই সালাত আদায় করে; সে মুসলিম হিসেবে গণ্য হবে। অতঃপর আমরা যা পাব সেও তা পাবে এবং আমাদের উপর যা প্রয়োগ হবে তার উপরও সমভাবে তা প্রয়োগ হবে’’। (বুখারী, হাদীস নং ৩৯৩)[1]
[1] মুখতাসার আল-আসইলাহ অল আজউইবাহ আল-উসুলিয়া’ আশ-শায়খ আব্দুল আযীয আল-সালমান, দ্বাদশ প্রকাশনা, পৃষ্টা-১২৯।