প্রশ্নোত্তর আল্লাহ্‌র বিরুদ্ধে কোন অভিযোগ, আল্লাহ্‌র কাজের সমালোচনা অথবা আল্লার কাজে দোষ বের করা বৈধ কি?

Joined
Jun 29, 2025
Threads
4,857
Comments
0
Reactions
45,772
প্রশ্নঃ আল্লাহ্‌র বিরুদ্ধে কোন অভিযোগ, আল্লাহ্‌র কাজের সমালোচনা অথবা আল্লার কাজে দোষ বের করা বৈধ কি?


উত্তরঃ আল্লাহ্‌র বিরুদ্ধে কোন অভিযোগ, আল্লাহ্‌র কাজের সমালোচনা অথবা আল্লাহ্‌র কোন দোষ বের করার অধিকার কোন বান্দার নেই। যেহেতু সকল বিধানে তিনি নিখুঁত বিধায়ক। “কেন” বলে অভিযোগ বা আপত্তি করার অবকাশ ও অধিকার নেই কারো।


মহান আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করেন। তাঁর আদেশের সমালোচনা (পুনবিবেচনা) করার কেউ নেই এবং তিনি হিসাব গ্রহনে তৎপর (রা’দঃ ৪১)
তিনি যা করেন, সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে না; বরং ওদেরকেই প্রশ্ন করা হবে (আম্বিয়াঃ ২৩)



সূত্রঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top