প্রশ্নোত্তর আল্লাহর নাম ও গুনাবলিতে তাওহীদ বলতে কি বুঝায় ?

Joined
Jun 29, 2025
Threads
4,870
Comments
0
Reactions
67,684
প্রশ্ন : আল্লাহর নাম ও গুনাবলিতে তাওহীদ বলতে কি বুঝায় ?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


আল্লাহ তাআলা তাঁর কিতাবে নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন অথবা তাঁর রাসূল (ﷺ) বিশুদ্ধ হাদীসে তাঁর যেসব গুণাবলি বর্ণনা করেছেন তা প্রকৃত অর্থে, কোনরূপ অপব্যাখ্যা, তাঁর কোন সৃষ্টির সাথে সাদৃশ্য স্থাপন, তাঁর প্রকৃত গুণকে নিষ্ক্রিয় করা এবং কোন বিশেষ আকৃতি ধারনা করা ব্যতীত যথাযথ রূপেই বর্ণিত গুণাবলি তাঁর জন্য স্থির করা বুঝায়। যেমন : আরশে আসীন হওয়া, অবতরণ করা, হাত ইত্যাদি আল্লাহর পরিপূর্ণ শানের উপযোগী পর্যায়ে সাব্যস্ত কর বুঝা যায়। পবিত্র কুরআনের বাণী:


لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ


"কোন কিছুই তাঁর সাদৃশ্য নয়, তিনি সর্ব শ্রোতা, সর্বদ্রষ্টা।" সূরা আশ-শুরা : ১১


রাসূলুল্লাহ (ﷺ) বলেন : "আমাদের রব পৃথিবীর আকাশে প্রত্যেক রাতে অবতরণ করেন।" (বুখারী - মুসলিম) পৃথিবীর আকাশে আল্লাহ নিজস্ব শান ও স্বাতন্ত্রতা বজায় রেখে অবতরণ করেন, যার সাথে অন্য কোন কিছুর তুলনা হয় না।


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


লেখক : শায়খ মুহাম্মাদ জামীল যাইনু
অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রব আফ্ ফান
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top