হাদিস ও হাদিসের ব্যাখ্যা আত্মপ্রশংসা

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,173
Comments
1,365
Solutions
1
Reactions
13,209
একজন নেককার ঈমানদার ব্যক্তির জন্য অন্যতম বড় একটি পাপ হচ্ছে আত্মপ্রশংসা। প্রখ্যাত সাহাবী আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) [মৃত: ৯৩ হি.] থেকে বর্নিত তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন,

لَوْ لَمْ تُذْنِبُوا لَخَشِيتُ عَلَيْكُمْ مَا هُوَ أَكْبَرُ مِنْهُ العُجْب،

"যদি তোমরা পাপ না করো, তাহলে আমি তোমাদের জন্য এর চেয়ে বড় পাপের আশংকা করি। আর তা হচ্ছে আত্ম-অহমিকা"।(ইমাম বাযযার আল মুসনাদ হা/২৯২১,সহীহুত তারগীব হা/২৯২১ সহীহুল জামি‘ হা/৫৩০৩ সনদ বিশুদ্ধ)

হাদীসটির ব্যাখ্যায় মানাবী (রাহিমাহুল্লাহ) বলেন,"পাপী ব্যক্তি নিজের ভুল-ত্রুটি স্বীকার করে। ফলে তার পক্ষ থেকে তওবার আশা করা যায়। কিন্তু আত্ম অহংকারী ব্যক্তি নিজের আমলের দ্বারা প্রতারিত হয়। ফলে তার তওবার সুযোগ সুদূর পরাহত হয়ে যায়"।(মানাবী, ফায়যুল ক্বাদীর শারহু জামেঈস সাগীর,খন্ড:৫ পৃষ্ঠা:৩৩১)
 
Back
Top