প্রবন্ধ অবৈধ সন্তান

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,177
কিছু অবিবেচক ও অশ্লীলভাষী লোক সামান্য রাগের বশে কী বলে আর কী করে সেদিকে কোনো ভ্রূক্ষেপই থাকে না। মুখে যা আসে তাই বলে আর যা মন চায় তাই করে। প্রতিপক্ষকে 'অবৈধ সন্তান', 'হারামির বাচ্চা', 'জারজ সন্তান', 'যেনার সন্তান' এর মতো অতি জঘন্য সব শব্দে গালি দেয়।

একজন মুসলিম কখনো উল্লিখিত শব্দ তো দূরে থাক অন্য কোনো সাধারণ শব্দেও কাউকে গালি দিতে পারে না। তার মুখ দিয়ে কখনো অপ্রয়োজনীয় ও অনুপকারী কথা বের হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী, সে যেন হয় ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে। তিনি আরও বলেন, 'কোনো মুমিন কখনো অপবাদদাতা হতে পারে না। লানতকারী হতে পারে না। অশ্লীলভাষী হতে পারে না। কটুভাষী হতে পারে না।

উপর্যুক্ত শব্দাবলীর দ্বারা গালি দেওয়ার মাধ্যমে তার মার ওপর যিনার আর তাকে সেই যিনার সন্তান বলে অপবাদ আরোপ করা হয়। পরন্তু কোনো নির্দোষ নারীকে যিনার অপবাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا في الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (۳۲)

যারা সতী মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশাপ্তভ; তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।"

কেউ যদি উল্লিখিত শব্দে ফাউকে গালি দেয়, তাহলে তার ওপর যিনার অপবাদ আরোপের শাস্তি প্রয়োগ করতে হবে; যদিও যিনার অপবাদ দেওয়া তার উদ্দেশ্য না থাকে। আর যিনার অপবাদের শাস্তি হলো, আশিটি বেত্রাঘাত।

- উস্তায আব্দুল্লাহ মাহমুদ​


১. সহীহুল বুখারী, ৬০১৮; সহীহ মুসলিম, ৪৭
২. জামি তিরমিযী, ১৯৭৭
৩. সূরা আন নূর, আয়াত : ২৩
৪. আশ-শারহুল কাবীর, ১০/২২১; কাশশাফুল কিনা, ১/২, শামিলা; আল-মাবসূত, ৯/২১৩
৫. সূরা আন নূর, আয়াত : ৪-৫;
 
Similar content Most view View more
Back
Top