প্রশ্নোত্তর অন্ধ শিক্ষকের সামনে ছাত্রীর বেপর্দা হয়ে কি পড়া যায়?

Joined
Jun 29, 2025
Threads
4,854
Comments
0
Reactions
61,198
প্রশ্নঃ অন্ধ শিক্ষকের সামনে ছাত্রীর বেপর্দা হয়ে কি পড়া যায়?


উত্তরঃ পরিপূর্ণ অন্ধ হলে তার সামনে পর্দার প্রয়োজন নেই। কারণ সে তো দেখতেই পায় না। নবী (সঃ) ফাতেমা বিনতে ক্বাইসকে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতূমের বাড়িতে ইদ্দত পালন করতে অনুমতি দিয়ে বলেছিলেন,


“সে একজন অন্ধ লোক। তুমি তার কাছে নিজের চাদর খুলে রাখবে (সে তোমাকে দেখতে পাবে না)।” ৫১৪ (মুসলিম ১৪৮০ নং)


তাছাড়া নবী (সঃ) এর পিছনে লুকিয়ে থেকে মা আয়েশা হাবশীদের খেলা দেখেছেন। ৫১৫ (বুখারী ৯৫০, মুসলিম ৮৯২ নং)
পক্ষান্তরে আবূ দাঊদ ও তিরমিযীর “তোমরা দুজনেও কি অন্ধ?”---এ হাদীস সহীহ নয়।
তবে শর্ত হল, মহিলা অন্ধের প্রতি (অনুরূপ


কোন পুরুষের প্রতি) কামনাদৃষ্টিতে তাকাবে না। কারণ মহান আল্লাহ মহিলাকেও নির্দেশ দিয়ে বলেছেন, “বিশ্বাসী নারীদের বল্‌ যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের লজ্জাস্থান রক্ষা করে।” (নূরঃ ৩১)


সূত্রঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top