প্রশ্নোত্তর অনেকেই বিশুদ্ধ আক্বীদা সম্পর্কে উদাসীন। প্রকৃতপক্ষে বিশুদ্ধ আক্বীদার প্রতিদান কী?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,582
মুসলিম জীবনে বিশুদ্ধ আক্বীদাই মূল। কারণ আমলের চেয়ে আক্বীদার গুরুত্ব অনেক বেশী। আর আক্বীদা সহীহ না হলে কোন আমলই আল্লাহর কাছে কবুল হবে না (বুখারী হা/১)।

ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা বান্দার অন্তর ও আমলের উপর ভিত্তি করে বিচার-ফায়ছালা করবেন (সহীহ মুসলিম, হা/২৫৬৪; মিশকাত, হা/৫৩১৪)।
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করলে তাকে জান্নাতী বলে আখ্যায়িত করেছেন (সহীহ বুখারী, হা/১৩৯৭; মিশকাত, হা/১৪)। জীবনে কোনদিন সৎআমল না করেও শুধু আল্লাহর ভয় করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন (সহীহ মুসলিম, হা/২৭৫৬)। ১০০ জনকে হত্যা করার পরেও শুধু আক্বীদা পরিবর্তন করার চেষ্টা করার কারণে আল্লাহ তাকেও ক্ষমা করে দেন (সহীহ বুখারী, হা/৩৪৭০)।
এমনকি শুধু কালেমায়ে শাহাদাত পাঠকে ক্বিয়ামতের দিন তার পাল্লা ভারী করবে বলে বলা হয়েছে (তিরমিযী, হা/২৬৩৯; মিশকাত, হা/৫৫৫৯)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top