পবিত্রতা অজুর শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে গেলে কী করণীয়?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,174
Comments
1,366
Solutions
1
Reactions
13,219
জবাব: অজু যদি শেষ না হয় বরং অজুকালীন স্মরণ হয়, তাহলে যখন স্মরণ হবে তখন বলবে। আর যদি অজু শেষে স্মরণ হয় তাহলে আর কিছুই করতে হবে না। ইনশাআল্লাহ, মহীয়ান রব তা মার্জনা করে দেবেন। তবে শর্ত হচ্ছে, বিসমিল্লাহ বলার অভ্যাস থাকতে হবে। কেউ যদি অবহেলা ও নিজের খামখেয়ালির কারণে ভুলে যায়, তবে তা ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। (তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১/১৮১)

সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৯৯; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
 
Back
Top